সুজন ফোরামে সবাইকে স্বাগতম।
সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের সঠিক চর্চা, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে সুজন কাজ করে চলেছে নিরন্তর। সুজনের কর্মকান্ডের উপর আলোচনা, সমালোচনায় অংশ নিয়ে আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করুন। সুজন জবাবদিহীতায় বিশ্বাস করে। অংশগ্রহণমূলক কর্মকান্ডের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা।
-
সুশাসন: মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
বদিউল আলম মজুমদার
গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সব পর্যবেক্ষকের মতে নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যদিও মাঝরাতে ভোট গণনা নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা নির্বাচন কমিশন তদন্ত করবে বলে আমরা শুনেছি। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রধানমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিজয়ী মেয়রকে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পরাজয় সত্ত্বেও, অভিনন্দন জানানোর জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা ও উদারতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীকে আরও ধন্যবাদ ঢাকা মহানগরের জন্য ‘ডিটেইল্ড এরিয়া পল্গ্যান’ বা (ড্যাপ) মন্ত্রিসভায় অনুমোদনের এবং দ্রুততার সঙ্গে তা গেজেট আকারে প্রকাশের জন্য। ভূমিদস্যু এবং স্বার্থান্বেষীদের মারমুখো অবস্থান সত্ত্বেও, এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেওয়া, বিষয়টির প্রতি তার নিজের ও সরকারের আন্তরিকতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, ড্যাপের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকা মহানগরকে ইট-কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া থেকে বিরত রাখা যাবে এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য বাসযোগ্য করা সম্ভব হবে। Read the rest of this entry »
-
বিভাগসমূহ
- Uncategorized (30)
- জাতীয় সংসদ নির্বাচন-২০০৮ বিষয়ক পত্রিকা নিউজ (619)
- মূল প্রবন্ধ (Keynote papers) (5)
- লেখালেখি (135)
- অধ্যাপক মোজাফ্ফর আহমদ (5)
- ড. বদিউল আলম মজুমদার (126)
- সংবাদপত্রে সুজন (16)
আর্কাইভ
রাজনৈতিক দূর্বৃত্তায়ন
- জবি ও চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ
- দুর্নীতির মামলায় শেখ হেলাল ও তাঁর স্ত্রী কারাগারে
- দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে শেখ হেলাল : হাসপাতালে স্থানান্তর
- দুর্নীতির মামলায় শেখ হেলাল সস্ত্রীক কারাগারে
- Sentenced in Absentia
- শেখ হেলাল দম্পতি কারাগারে
- দলীয় লোক কাজ না পাওয়ায় দরপত্র বাতিল
- টেন্ডারবাজিঃ নাজিরপুর স্টাইল
- বরিশালে ছাত্রলীগ এখন নিজেরাই নিজেদের শত্রু
- ঢাবিতে ছাত্রলীগের দু?গ্রুপে সংঘর্ষ : আহত ১৫


