সুজন ফোরামে সবাইকে স্বাগতম।
সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের সঠিক চর্চা, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে সুজন কাজ করে চলেছে নিরন্তর। সুজনের কর্মকান্ডের উপর আলোচনা, সমালোচনায় অংশ নিয়ে আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করুন। সুজন জবাবদিহীতায় বিশ্বাস করে। অংশগ্রহণমূলক কর্মকান্ডের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা।
-
সিসিসি নির্বাচন: সরকারের জন্য একটি সতর্কবার্তা
বদিউল আলম মজুমদার | তারিখ: ১৩-০৭-২০১০
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মন্জুর আলম আওয়ামী লীগের প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেছেন। গত নির্বাচনের আগের নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে অংশ নিয়েছিল তখন মহিউদ্দিন চৌধুরী বিএনপি-সমর্থিত প্রার্থী মীর নাছিরকে প্রায় ৯৫ হাজার ভোটে পরাজিত করেছিলেন। এবার তিনি প্রায় একই পরিমাণের ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। অর্থাৎ সেই নির্বাচনের পর চট্টগ্রামের প্রায় দুই লাখ ভোটার মহিউদ্দিন চৌধুরীর প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন, যা অত্যন্ত প্রণিধানযোগ্য। আরও প্রণিধানযোগ্য, সরাসরি আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ীরা সংখ্যালঘিষ্ঠ (দৈনিক সমকাল, ১৯ জুন, ২০১০)। অর্থাৎ নির্বাচনে শুধু মহিউদ্দিন চৌধুরীরই ভরাডুবি হয়নি, আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরাও ভালো করতে পারেনি।
নির্বাচনের এ ফলাফল ছিল অনেকের কাছেই অপ্রত্যাশিত। এর তাৎপর্য নিয়ে ইতিমধ্যে বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এ পরাজয়ের মাধ্যমে সরকারের দুঃশাসন ও ব্যর্থতারই দাঁতভাঙা জবাব জনগণ দিয়েছে—এটি সরকারের প্রতি অনাস্থাস্বরূপ। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি একটি স্থানীয় নির্বাচন এবং স্থানীয় ইস্যুর ভিত্তিতেই নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে এবং এর সঙ্গে সরকারের জনপ্রিয়তার বিষয়টি কোনোভাবেই জড়িত নয়। চট্টগ্রামের ভোটাররা মূলত মহিউদ্দিন চৌধুরীকে প্রত্যাখ্যান করেছেন এবং নির্বাচনে তিনিই পরাজিত হয়েছেন, দল নয়। উল্লেখ্য, ২০০৫ সালের নির্বাচনের পর তৎকালীন ক্ষমতাসীন আর বিরোধী দল প্রায় একই বক্তব্য দিয়েছিল। Read the rest of this entry »
-
বিভাগসমূহ
- Uncategorized (30)
- জাতীয় সংসদ নির্বাচন-২০০৮ বিষয়ক পত্রিকা নিউজ (619)
- মূল প্রবন্ধ (Keynote papers) (5)
- লেখালেখি (135)
- অধ্যাপক মোজাফ্ফর আহমদ (5)
- ড. বদিউল আলম মজুমদার (126)
- সংবাদপত্রে সুজন (16)
আর্কাইভ
রাজনৈতিক দূর্বৃত্তায়ন
- জবি ও চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ
- দুর্নীতির মামলায় শেখ হেলাল ও তাঁর স্ত্রী কারাগারে
- দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে শেখ হেলাল : হাসপাতালে স্থানান্তর
- দুর্নীতির মামলায় শেখ হেলাল সস্ত্রীক কারাগারে
- Sentenced in Absentia
- শেখ হেলাল দম্পতি কারাগারে
- দলীয় লোক কাজ না পাওয়ায় দরপত্র বাতিল
- টেন্ডারবাজিঃ নাজিরপুর স্টাইল
- বরিশালে ছাত্রলীগ এখন নিজেরাই নিজেদের শত্রু
- ঢাবিতে ছাত্রলীগের দু?গ্রুপে সংঘর্ষ : আহত ১৫


