২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

Tag: সংবিধান সংশোধন সংক্রান্ত

সর্বাধিক প্রয়োজন রাজনীতিকদের দায়িত্বশীলতা

ড. ব দি উ ল আ ল ম ম জু ম দা র ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকছে না!’ ২৭ মে’র যুগান্তরের এ শিরোনাম পড়ে আশ্চর্যান্বিত হয়েছি। সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান না রেখেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে এ লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত উচ্চ আদালতের রায়ের…
Read more

সমকালীন প্রসঙ্গ: সংবিধান সংশোধন ও নতুন রাজনৈতিক বাস্তবতা

বদিউল আলম মজুমদার বিরাজমান ব্যবস্থায় নির্বাচিত সরকার মেয়াদ শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি অনির্বাচিত সরকারের কাছে সাংবিধানিক বিধান অনুযায়ী ৯০ দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করে, যা অনেকের মতেই অগণতান্ত্রিক। গণতন্ত্র আমাদের সংবিধানের মূলনীতির এবং মৌলিক কাঠামোর অংশ। তাই আদালত এটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করাই স্বাভাবিক এবং যা করা সঙ্গত বলেই আমরা…
Read more

সহজিয়া কড়চা: সংবিধান সংশোধন: বিষয়বস্তু ও প্রক্রিয়া

সৈয়দ আবুল মকসুদ | তারিখ: ২৬-০৪-২০১১ আমাদের সামনে যখন যে বিষয়ই এসে উপস্থিত হোক না কেন, তা নিয়ে কিছুক্ষণ ভেবে কথা বলা আমাদের স্বভাব নয়। সঙ্গে সঙ্গে অযাচিতভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা এবং যার যার মতো একটি চূড়ান্ত রায় দিয়ে দেওয়াই এখন রেওয়াজ। কোনো জিনিস সম্পর্কে একজন যদি বলেন, ওটি কালো, সঙ্গে সঙ্গে আরেকজন বলবেন—ধূসর। আরেকজন…
Read more

শাসনতন্ত্র: সংবিধান সংশোধন নিয়ে সংশয়

বদিউল আলম মজুমদার | তারিখ: ২০-০৪-২০১১ সংবিধান সংশোধনের লক্ষ্যে সরকার গত জুলাই মাসে ১৫ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করেছে। কমিটির ১২ জন সদস্যই সরকারদলীয়। অন্য সদস্যরাও মহাজোটের অংশীদার। বিরোধী দল বিএনপিকে কমিটির একটি সদস্যপদ দেওয়া হলেও তারা তা গ্রহণ করেনি। কমিটি এখন তার সুপারিশ চূড়ান্ত করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সম্ভবত আগামী…
Read more

সংবিধান সংশোধন ও সংসদে নারী আসন

বদিউল আলম মজুমদার | তারিখ: ১২-১০-২০১০ গত ২১ জুলাই আমাদের সংবিধান সংশোধনের উদ্দেশ্যে ১৫ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। উচ্চ আদালতের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল-সংক্রান্ত মামলার রায় বাস্তবায়ন এবং অবৈধভাবে ক্ষমতা দখল রোধে কঠোর বিধানের সুপারিশ করাই মনে হয় যেন কমিটির অন্যতম অগ্রাধিকার। তবে সুপারিশ চূড়ান্ত করার আগে অনেক গুরুত্বপূর্ণ বিষয়…
Read more

সংবিধান সংশোধন ও সম্ভাব্য অগ্রাধিকার

বদিউল আলম মজুমদার সাংবিধানিক বিধানগুলোয় আজ এমন পরিবর্তন আনা প্রয়োজন, যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তথা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাস্তবায়নের পথ সুগম করবে। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় নাগরিকদের সঙ্গে ব্যাপক আলাপ-আলোচনা ও বিরোধী দলের অংশগ্রহণ জরুরি। এ ক্ষেত্রে শুধু বিশেষজ্ঞদের পরামর্শ নিলেই হবে না, কারণ সংবিধান শুধু বিশেষজ্ঞদের জন্য নয়। আমাদের সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৫ সদস্যের একটি…
Read more

অতীত হয় নূতন পুনরায়

বদিউল আলম মজুমদার | তারিখ: ২২-০৯-২০১০ পঞ্চম সংশোধনী বাতিলের মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি কাজ শুরু করেছে। সুরঞ্জিত সেনগুপ্ত কমিটির কো-চেয়ারম্যান। সেনগুপ্ত গণপরিষদেরও সদস্য ছিলেন এবং সংবিধানের খসড়া প্রণয়ন কমিটিতে বিরোধীদলীয় সদস্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংবিধানের খসড়া প্রণয়নের পর তিনি চূড়ান্ত…
Read more

আইনের শাসন জোরদারে যা জরুরি

বদিউল আলম মজুমদার সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেওয়ার পর থেকে দেশে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কের বিষয় হলো, অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগে জেনারেল এরশাদের বিচার করা যাবে কি-না। অনেক আইনজ্ঞ দাবি করছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে জোর করে ক্ষমতা দখলকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা এবং আইন প্রণয়নের মাধ্যমে…
Read more

উগ্রবাদ ও জঙ্গিবাদ রোধে করণীয়

বদিউল আলম মজুমদার এটি সুস্পষ্ট যে স্বাধীনতার সুফল আমাদের বিরাট জনগোষ্ঠীর ঘরে ওঠেনি, যা উগ্রবাদের জন্য একটি উর্বর ক্ষেত্র প্রস্তুত করেছে। আর উগ্রবাদী শক্তি সাধারণ মানুষের দরিদ্রতা ও ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তাদের বিভ্রান্ত করে জঙ্গিবাদের পথে ধাবিত করছে। বর্তমান সরকার উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে…
Read more

অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে রক্ষাকবচ

বদিউল আলম মজুমদার | তারিখ: ১৪-০৮-২০১০ গত ২১ জুলাই জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ধারা-২৬৬-এর অধীনে সরকার সংবিধান সংশোধনের উদ্দেশ্যে সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি ‘সংসদীয় বিশেষ কমিটি’ গঠন করেছে। আমরা যতটুকু জেনেছি, কমিটির জন্য কোনো ‘টার্মস অব রেফারেন্স’ বা কার্যপরিধি এবং সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই আসলে কী উদ্দেশ্য নিয়ে কমিটি…
Read more