২৩শে জানুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুরের চিরিরবন্দরে ও খানসামা উপজেলায় সুজনের উদ্যোগে পথনাটক আয়োজন করা হয়েছে। জুলাই জাতীয় সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উক্ত পথনাটকগুলো আয়োজন করা হয়। প্রত্যেকটি পথনাটকে প্রায় তিনশ নারী-পুরুষ উপস্থিতি ছিলেন।
এ ছাড়া ২২শে জানুয়ারি ও ২৩শে জানুয়ারি নীলফামারীর ঢেলাপির হাট ও কাজির হাটে প্রায় ৫০০ লোকের উপস্থিতিতে পথনাটক অনুষ্ঠিত হয়েছে।