২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

চাকুরির সুযোগ

ক্রমিক পদের নাম পদের সংখ্যা আবেদনের শেষ তারিখ বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘সুজন’ এর কর্মকাণ্ড পরিচালনার জন্য: স্বেচ্ছাসেবক নিয়োগ (সবেতন)

২৫ নভেম্বর ২০২৫ গণতন্ত্র ও সুশাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করা, রাষ্ট্র ও রাজনৈতিক দলসমূহের গণতান্ত্রিক সংস্কার ত্বরান্বিত করা এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে সুজন—সুশাসনের জন্য নাগরিক ৪৭টি নির্বাচনী এলাকায় মাঠপর্যায়ে কর্মকাণ্ড পরিচালনা করবে।

এই কর্মকাণ্ড পরিচালনার জন্য উক্ত এলাকাসমূহে ডিসেম্বর ’২৫ থেকে মধ্য-ফেব্রুয়ারি ’২৬ পর্যন্ত আড়াই মাসের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। নির্ধারিত নির্বাচনী এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ, এবং দুইজন রেফারীর নামযুক্ত জীবন-বৃত্তান্তসহ আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৫ নভেম্বর ’২৫।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
         
application_form_download

আবেদন করার নিয়ম:
সুজন-সুশাসনের জন্য নাগরিক- এ আবেদন করার জন্য আপনাকে আবেদন ফরম ডাউনলোড এবং ফরমটি পূরণ করতে হবে। পুরণকৃত ফরমটি shujan.info@gmail.com ই-মেইলে প্রেরণ করুন।