২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

চিলমারীতে জনতার মুখোমুখি ১৭জন প্রার্থী

Picture 09.03.14কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে সকল দলের প্রার্থীগণ একমঞ্চে জনতার মুখোমুখি হয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেন। ৯ মার্চ ২০১৪ বিকালে শিল্পকলা একাডেমি মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। সুজন-এর চিলমারী শাখার সভাপতি মনিরুল আলম লিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীগণ জনগণের প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠায় হাতে হাত রেখে শপথ করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ নির্বাচনের ৯ জন চেয়ারম্যান, ৪ জন ভাইস চেয়ারম্যান পুরুষ ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত থেকে সুশীল সমাজ ও সাধারণ জনতার প্রশ্নের উত্তরসহ নির্বাচিত হলে কাজ করার নানা প্রতিশ্রুতি দেন। অপরদিকে প্রার্থীগণের মুখোমুখি অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের না ডাকায় অনুষ্ঠানের স্বচ্ছতা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: মানবজমিন, ১০ মার্চ ২০১৪