২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনঃ মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে ‌সুশাসনের জন্য নাগরিক (সুজন) গত রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরের দেওভোগে শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ্ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস। অনুষ্ঠানে অংশ নেননি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম।

মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্যাবলী বা আসনভিত্তিক তুলনামূলক চিত্র দেখতে এখানে ক্লিক করুনঃ