নাটোর, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে গণভোট ও নির্বাচনকেন্দ্রিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুজনের উদ্যোগে ধারাবাহিকভাবে পথনাটকের আয়োজন করা হয়।
জুলাই জাতীয় সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির অংশ হিসেবে ২৩শে জানুয়ারি নাটোরের স্টেশন রোড ও প্রেস ক্লাবে পথনাটক মঞ্চস্থ করা হয়। এ সময় সেখানে তিনশোরও বেশি নারী–পুরুষ উপস্থিত ছিলেন।
এরপর একই দিনে রাজশাহীর পাকুরিয়া কলেজ ও পাবা থানায় আয়োজিত পথনাটকে প্রায় ৩০০ জন দর্শক অংশ নেন এবং আয়োজনটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়।
এই ধারাবাহিকতার পর ২৪শে জানুয়ারি চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ ও ইসলামপুর এলাকায় ৫০০ থেকে ৬০০ জন মানুষের উপস্থিতিতে পথনাটক অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।