জুলাই জাতীয় সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে সুজনের উদ্যোগে সিরাজগঞ্জের নগর স্টেশন ও মতিন সাহেবের নৌঘাটে ২২শে জানুয়ারি পথনাটকের আয়োজন করা হয়। এ সময় সেখানে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
একই দিনে পাবনার এডওয়ার্ড কলেজ ও বাস টার্মিনাল এলাকায় আয়োজিত পথনাটকে প্রায় ৩০০ থেকে ৪০০ জন দর্শকের সমাগম ঘটে।
এ ছাড়া ২৩শে জানুয়ারি জয়পুরহাটের শহীদ ড. আবুল কাশেম ময়দান এবং পাঁচবিবি উপজেলায় প্রায় ৫০০ জন মানুষের উপস্থিতিতে পথনাটক অনুষ্ঠিত হয়।