ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সঙ্গে ভোটারদের সরাসরি সংলাপের সুযোগ তৈরি করতে সুজনের উদ্যোগে “জনগণের মুখোমুখি” শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয় খাগড়াছড়ি সংসদীয় আসনে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীরা মঞ্চে উপস্থিত থেকে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্ন, প্রত্যাশা ও দাবি মনোযোগসহকারে শোনেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত পরিকল্পনা ও অঙ্গীকারের আলোকে প্রশ্নগুলোর উত্তর প্রদান করেন।
নাগরিকদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।