২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

পিরোজপুর-১ আসনে সুজনের আয়োজনে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে প্রার্থীদের সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতে পিরোজপুর-১ সংসদীয় আসনে ৩১শে জানুয়ারি সুজনের উদ্যোগে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ আয়োজনের মূল লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রার্থীদের জবাবদিহিতা আরও শক্তিশালী করা।

অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের চূড়ান্ত প্রার্থীরা মঞ্চে উপস্থিত থেকে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহারের আলোকে এসব প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন ও সুশাসন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

এই উন্মুক্ত সংলাপে অংশগ্রহণকারী নাগরিকরা প্রার্থীদের বক্তব্য ও অঙ্গীকার সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পান।