ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুজন—সুশাসনের জন্য নাগরিক এর বাস্তবায়নাধীন ‘নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ প্রকল্পের অধীনে একটি অ্যানিমেশন কনটেস্ট এর আয়োজন করা হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য: নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, গণতান্ত্রিক সংস্কার জনপ্রিয় এবং বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
উদ্যোগের সুনির্দিষ্ট উদ্দেশ্য:
১. নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিকরণ: গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিক অংশগ্রহণকে সহজতর এবং অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি করা।
২. সংস্কার এজেন্ডা জনপ্রিয়করণ: সংস্কার কমিশনসমূহের সুপারিশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংস্কার বাস্তবায়নের জন্য জনসাধারণের দাবি জোরদার করা।
৩. ভোটার সচেতনতা জোরদারকরণ: নাগরিকদের, বিশেষ করে, তরুণ এবং যুব ও নারী-পুরুষের, গণতান্ত্রিক নীতি, নির্বাচনী অধিকার এবং দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা ।
৪. একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতকরণ: স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য সুজন নেটওয়ার্কের মাধ্যমে নাগরিক সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি, সুষ্ঠু নির্বাচনী অনুশীলন প্রচার এবং স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণকে সমর্থন করা।
প্রতিযোগিতার বিষয়:
১। গণতন্ত্রে আমার ভূমিকা, অথবা
২। সংস্কারের কণ্ঠস্বর
অ্যানিমেশন এর ব্যাপ্তি: ১০-৪৫ সেকেন্ড।
জমাদানের তারিখ: ৮ই ফেব্রুয়ারি ২০২৬, রোববার, দুপুর ১২টা।
অ্যানিমেশন জমা দেওয়ার ঠিকানা: ekram1952@gmail.com
প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের জন্য রয়েছে নগদ অর্থ পুরষ্কার!
প্রতিযোগিতায় বিজয়ী অর্থপূর্ণ আকর্ষণীয় অ্যানিমেশনসমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রদর্শন করা হবে।
আপনার সৃজনশীলতা গণতন্ত্রকামী দেশবাসীকে উদ্দীপ্ত এবং দেশবাসীর গণতন্ত্রের অভিযাত্রাকে জোরদার করতে পারে।