২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

রংপুর ও গাইবান্ধায় গণভোট ও নির্বাচনকেন্দ্রিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটক

জুলাই জাতীয় সনদ নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুজনের উদ্যোগে আয়োজিত পথনাটক রংপুরের গজঘণ্টা ইউনিয়নে ও কেন্দ্রিয় শহিদ মিনারে ২২শে জানুয়ারি আয়োজন করা হয়। এখানে প্রায় আড়াই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

একই দিনে প্রায় ৪০০ লোকের সমাগমে গাইবান্ধার পৌড় পার্ক এবং কূপ তোলা বাজার ইউনিয়নে এই পথ নাটক আয়োজন করা হয় ।