সুজন-এর পঞ্চম জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেয়ার দীপ্ত শপথ গ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর পঞ্চম জাতীয় সম্মেলন-২০১৪। আজ ২৭ ডিসেম্বর, ২০১৪ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলরুমে (ঢাকা) অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সারা দেশ থেকে আগত ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রায় আট শ’ জন সুজন নেতৃবৃন্দ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।