২/২, ব্লক-এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা
৮৮০ ২২ ২২২ ৪৩৯৫৬
shujan.info@gmail.com

সুজন-এর উদ্যোগে ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশে গুম ও অপহরণ এক সর্বনাশা মাত্রা লাভ করেছে। এতে নাগরিক সমাজ ক্ষুব্ধ, ব্যথিত ও শঙ্কিত বলে মন্তব্য করেছেন সুজন নেতৃবৃন্দ। আজ ৮ মে ২০১৪ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে ‘গুম ও অপহরণ: নাগরিক উদ্বেগ ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সুজন নেতৃবৃন্দ এ মন্তব্য করেন। একইসাথে গুম ও অপহরণ বন্ধে সরকারের…
Read more

‘দশম জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সম্মতিতে ‘জাতীয় সনদ’ প্রণয়ন সাপেক্ষে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি   জানিয়েছেন সুজন নেতৃবৃন্দ। গত ২০ এপ্রিল, ২০১৪ সকাল ১১.০০টায় রিপোর্টার্স ইউনিটির সাগর-রম্ননি মিলনায়তনে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন নেতৃবৃন্দ এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজন নির্বাহী সদস্য জনাব আলী ইমাম মজুমদার…
Read more

সুজন এর উদ্যোগে গণতন্ত্র অলিম্পিয়াড

নাগরিক হিসাবে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে শিক্ষার্থীদের অঙ্গীকার গ্রহণের আহ্বান বাংলাদেশের তরুণ প্রজন্ম তথা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগঠিতভাবে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে – এই উদ্দেশ্যকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে জেলা, উপজেলা পর্যায়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’-এর আয়োজন করা হয়। এই উদ্যোগের ফলে অংশগ্রহণকারীগণ গণতন্ত্র, সংবিধান, আইন-কানুন, নির্বাচনী…
Read more

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ, রংপুর

সুজন রংপুর মহানগর কমিটির উদ্যোগে আটিয়াপাড়া, নীলকন্ঠ, রংপুরে ৬ মার্চ ২০১৪ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন এবং প্রধান আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে।

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ, দূর্গাপুর, নেত্রকোনা

সুজন দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিপিনগঞ্জ বাজার, দুর্গাপুর, নেত্রকোনায় ১৩ মার্চ ২০১৪ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয় নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন সুজন দুর্গাপুর উপজেলা কমিটি, নেত্রকোনার সভাপতি অজয় সাহা এবং প্রধান আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন দুর্গাপুর পৌর কমিটি,…
Read more

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সংলাপ, নেত্রকোনা

সুজন, নেত্রকোনা পৌর কমিটির উদ্যোগে ১২ মার্চ ২০১৪ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন, দুর্গাপুর, নেত্রকোনায় অনুষ্ঠিত হয় ’নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ। সভায় সভাপতিত্ব করেন সুজন দুর্গাপুর উপজেলা কমিটি, নেত্রকোনার সভাপতি মতিলাল হাজং। প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সাইদুল হোসেন আকুঞ্জী, চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা পরিষদ, নেত্রকোনা। সংলাপে প্রধান আলোচক…
Read more

নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

সুজন, রংপুর মহানগর কমিটির উদ্যোগে ৬ মার্চ ২০১৪ বিকাল ৩ টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‌‌‌’নাগরিকদের নিরাপত্তা ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ। সভায় সভাপতিত্ব করেন সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন এবং প্রধান আলোচক ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে।

সুজন-এর আয়োজনে ঘোড়াঘাট উপজেলায় প্রার্থী ও ভোটারদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান

সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন উপজেলা সভাপতি জনাব আব্দুল ওয়াহাব মাস্টারের সভাপতিত্বে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী, রাফে খন্দকার এবং আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। প্রার্থীগণ উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাতে হাত…
Read more

খানসামা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রাথীদের অংশগ্রহণে মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সুজন কমিটির সভাপতি জনাব আলী আশরাফ মৃধা। সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব দিলীপ সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

চিলমারীতে জনতার মুখোমুখি ১৭জন প্রার্থী

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে সকল দলের প্রার্থীগণ একমঞ্চে জনতার মুখোমুখি হয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করেন। ৯ মার্চ ২০১৪ বিকালে শিল্পকলা একাডেমি মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণকে নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। সুজন-এর চিলমারী শাখার সভাপতি মনিরুল আলম লিটু অনুষ্ঠানে…
Read more